সংবাদ শিরোনাম ::
চৌদ্দগ্রামে সিএনজি চালকের উপর নৃশংস হামলা — ভাঙচুর, হুমকি ও পরিবারের উপর নির্যাতনের অভিযোগ মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড মাথায় পরে নিহত ১, মেট্রোরেল চলাচল বন্ধ সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য দিয়েছে পুলিশ নতুন নকশার ২০০ কোটি টাকার নোট ব্যাংকে, খরচ ৩ গুণ রাজধানী ঢাকার বাড্ডায় ছাত্রলীগ নেতা সালমানের বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা ও ভাংচুর। Protected: মাগুরার শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা, বোন ছিলেন রান্নাঘরে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন: ইফতেখারুজ্জামান আসসালামু আলাইকুম স্বাগত আপনাকে আমাদের আঙিনাই আসসালামু আলাইকুম সুনামগঞ্জের জগন্নাথপুরে রাজনৈতিক প্রতিহিংসায় ছাত্রলীগ নেতার পরিবারের ওপর হামলা

মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড মাথায় পরে নিহত ১, মেট্রোরেল চলাচল বন্ধ

ঢাকা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৬৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই ব্যক্তির মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায়ও মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। সেই ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘণ্টা।

বড় সেতু বা উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি, যা উড়ালপথের কাঠামোর ওপর থেকে আসা চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে।এগুলোর প্রতিটির ওজন প্রায় ১৪০ বা ১৫০ কেজি। বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পেও এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড মাথায় পরে নিহত ১, মেট্রোরেল চলাচল বন্ধ

আপডেট সময় : ০৯:৪৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫