সংবাদ শিরোনাম ::
চৌদ্দগ্রামে সিএনজি চালকের উপর নৃশংস হামলা — ভাঙচুর, হুমকি ও পরিবারের উপর নির্যাতনের অভিযোগ মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড মাথায় পরে নিহত ১, মেট্রোরেল চলাচল বন্ধ সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য দিয়েছে পুলিশ নতুন নকশার ২০০ কোটি টাকার নোট ব্যাংকে, খরচ ৩ গুণ রাজধানী ঢাকার বাড্ডায় ছাত্রলীগ নেতা সালমানের বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা ও ভাংচুর। Protected: মাগুরার শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা, বোন ছিলেন রান্নাঘরে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন: ইফতেখারুজ্জামান আসসালামু আলাইকুম স্বাগত আপনাকে আমাদের আঙিনাই আসসালামু আলাইকুম সুনামগঞ্জের জগন্নাথপুরে রাজনৈতিক প্রতিহিংসায় ছাত্রলীগ নেতার পরিবারের ওপর হামলা

নতুন নকশার ২০০ কোটি টাকার নোট ব্যাংকে, খরচ ৩ গুণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:০০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৯৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবছর বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে ২০, ৫০ ও ১০০০ টাকার যে নতুন নকশার নোট ছাপা হয়েছে- তা গ্রাহকদের হাতে পৌঁছাবে সোমবার থেকে। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক নোটের ডিজাইন প্রকাশ করেছেন।

এসব নোট বাণিজ্যিক ব্যাংকগুলোকে রোববার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নতুন টাকার নকশায় পরিবর্তন আনছে সরকার। সব ধরনের নোটেই নকশা পরিবর্তন হবে। এর আগে ডিজাইন অক্ষুন্ন রেখে শুধু প্রিন্ট করা হতো। এবার নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। যুক্ত হবে দেশিয় ইতিহাস, ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। নতুন ডিজাইনের জন্য রয়েছে পারিশ্রমিক। আর আগের তুলনায় স্বাভাবিকভাবেই বাড়বে নোটের পরিমাণ। কারণ, পুরোনো ডিজাইনের নোট ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগে টাকা ছাপতে বছরে পাঁচশ কোটি টাকার মতো খরচ হলেও এবার খরচ পড়বে প্রায় দেড় হাজার কোটি টাকা। যা পুর্বের বছরগুলোর চেয়ে প্রায় ৩ গুন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বার্তা নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগে আনুমানিক ২০০ কোটি টাকার তিন ধরনের নোট ব্যাংকগুলোতে দেওয়া হবে। ১১টি ব্যাংকের মাধ্যমে এ নতুন টাকা বিতরণ করা হবে।”

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন নকশার নোটগুলো মিলবে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, পূবালী, উত্তরা, ডাচ-বাংলা, ইসলামী, আল আরাফাহ ইসলামী, ব্র্যাক ও ইস্টার্ন ব্যাংকে।

বাংলাদেশ ব্যাংক ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোটের নকশার ছবি প্রকাশ করে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এসব নোটের সঙ্গে বিদ্যমান নোটগুলোও চালু থাকবে। নতুন নোটে গর্ভনর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর রয়েছে।

তবে নতুন টাকার ডিজাইন নিয়ে নেটিজেনদের মধ্যে সংশয় রয়েছে। অনেকেই বলছে নতুন নোট অদক্ষ ডিজাইনার ও জুলাই যোদ্ধাদের মনগড়া ডিজাইন করা হয়েছে। সেক্ষেত্রে সাধারণ জনগণ বিদেশী নোটের আদলে আমাদের দেশীয় নোট গুলোর ডিজাইনের আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন নকশার ২০০ কোটি টাকার নোট ব্যাংকে, খরচ ৩ গুণ

আপডেট সময় : ০৯:১১:০০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫