সংবাদ শিরোনাম ::
চৌদ্দগ্রামে সিএনজি চালকের উপর নৃশংস হামলা — ভাঙচুর, হুমকি ও পরিবারের উপর নির্যাতনের অভিযোগ মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড মাথায় পরে নিহত ১, মেট্রোরেল চলাচল বন্ধ সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য দিয়েছে পুলিশ নতুন নকশার ২০০ কোটি টাকার নোট ব্যাংকে, খরচ ৩ গুণ রাজধানী ঢাকার বাড্ডায় ছাত্রলীগ নেতা সালমানের বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা ও ভাংচুর। Protected: মাগুরার শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা, বোন ছিলেন রান্নাঘরে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন: ইফতেখারুজ্জামান আসসালামু আলাইকুম স্বাগত আপনাকে আমাদের আঙিনাই আসসালামু আলাইকুম সুনামগঞ্জের জগন্নাথপুরে রাজনৈতিক প্রতিহিংসায় ছাত্রলীগ নেতার পরিবারের ওপর হামলা

মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর।

মনোহরগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১০১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নে একাধিক আওয়ামী লীগে নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (০৫ আগষ্ট) আনুমানিক বিকাল ৫ ঘটিকায় প্রায় অর্ধশতাধিক দুষ্কৃতিকারী, ছাত্রলীগ নেতা, ব্লগার এবং সত্যযাত্রা পত্রিকার সম্পাদক আরাফাত খলিলের নিজ বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চিখটিয়া গ্রামে অতর্কিতভাবে হামলা চালায়।

হামলাকারীরা বাড়ির দরজা ভেংগে প্রবেশ করে এবং বাসার সব জিনিসপত্র ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। ঐসময় তার পরিবারের লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করায় তার বাবা-মা ও পরিবারের লোকজন জীবনের নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন।

জানা গেছে, সোমবার বিকালে যুবদল নেতা আল-আমিন, রবিউল, শাখাওয়াত, কালা মাসুদ এর নেতৃত্বে চিখটিয়া গ্রামের ছাত্রলীগ নেতা আরাফাতের বাড়িতে হামলা ও ভাঙচুর পরিচালনা করে। হামলাকারীরা তার বাবা-মা ও ভাইদের ওপরও আক্রমণ চালায়। আরাফাত দেশে ফিরলে মেরে ফেলার হুমকি দিয়ে দুষ্কৃতিকারীরা আরাফাতের বাবাকে আঘাত করে। হামলাকারীরা পরে আবার দেখে নিবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আরাফাতের বাবাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

উল্লেখ্য, আরাফাত খলিল ২০১৫ সাল থেকে আওয়ামীলিগের বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত আছেন বলে জানা গেছে। এবং তিনি বর্তমানে লন্ডন হতে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। আরাফাত লন্ডনে আওয়ামিলীগের প্রচার ও প্রচারণা নিয়ে কাজ করছেন, এরই ধারাবাহিকতায় এ হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্বৃত্তরা আরাফাতকে আওয়ামীলীগের যাবতীয় প্রচার বন্ধ করার হুমকি দিয়ে গেছেন, এবং তাকে প্রাণনাশের হুমকির দিয়ে ঘটনাস্থল পরিত্যাগ করেন।

এ বিষয়ে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। লেফটেন্যান্ট হানিফ সরকার বলেন, লালচাঁদপুর ইউনিয়নে কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার ঘটনা শুনে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই।এবং পরবর্তীতে সেনা সদস্যদের উপস্থিতিতে পরিবেশ শান্ত হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর।

আপডেট সময় : ১১:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪